জাপান সরকারের গ্যারান্টিতে ইউক্রেনকে ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: আলজাজিরা।
এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের প্রধানমন্ত্রী জানান, এই অর্থের মাধ্যমে সামাজিক নিরাপত্তা শক্তিশালী হবে। একই সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অর্থনীতি পুনরুদ্ধারেও এ অর্থ ব্যয় কর হবে।
ইউক্রেনকে সহায়তায় বিশ্বব্যাংক ও তার অংশীদাররা এ পর্যন্ত তিন হাজার ৪০০ কোটি ডলার অনুমোদন করেছে। এর মধ্যে দুই হাজার ২০০ কোটি ডলার হাতে পেয়েছে কিয়েভ।
এদিকে, চলতি সপ্তাহে ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে বেরিয়ে এসেছে রাশিয়া। রাশিয়া জানায়, এখন থেকে ইউক্রেনের বন্দরগামী যেকোনো জাহাজকে সামরিক জাহাজ হিসেবে বিবেচনা করা হবে।
আরও পড়ুন: ইরাকে সুইডিশ কোম্পানি এরিকসনের কার্যক্রম স্থগিত
এরপর থেকে ইউক্রেনগামী শস্যবাহী জাহাজ চলাচল কমে যাওয়ায় বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে গম ও ভুট্টার দাম।
একাত্তর/জো