ইরাকে সুইডিশ কোম্পানি এরিকসনের ব্যবসা বন্ধ

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:০৭ পিএম

ইরাকের মাটিতে সুইডিশ টেলিযোগাযোগ কোম্পানি এরিকসনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এছাড়া বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারও করেছে ইরাক এবং একইসঙ্গে সুইডেন থেকেও তাদের চার্জ ডি’অ্যাফেয়ার্সকেও প্রত্যাহার করে নিয়েছে তারা।

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইরাক।

এর আগে, বৃহস্পতিবার সুইডেনে আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনার খবরে বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত প্রতিবাদকারীরা। ভোরে শত শত বিক্ষুব্ধ জনতা বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত দূতাবাসটির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।

বাগদাদ দূতাবাসে আগুন দেওয়ার ঘটনায় মন্তব্য করতে অস্বীকৃতি জানান সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তবে এ ঘটনার নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনার দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সুইডেনের পুলিশ স্টকহোমে ইরাক দূতাবাসের বাইরে বৃহস্পতিবার এক গণজমায়েতের আবেদনে অনুমোদন দিয়েছে। ওই আবেদনে উল্লেখ করা হয়, আবেদনকারী কোরআন ও ইরাকের পতাকা পোড়াতে চান। এই গণজমায়েতে দুই ব্যক্তির অংশ নেওয়ার কথা রয়েছে, যাদের একজন গত জুনে স্টকহোমের একটি মসজিদের সামনে কোরআন পুড়িয়েছিলেন।

আরও পড়ুন: ভারতের জয়পুরে ১৬ মিনিটে তিনবার ভূমিকম্প

সুইডেনে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো কোরআন পোড়ানোর পরিকল্পনার খবরে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল সদরের অনুসারীরা।


একাত্তর/জো

আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর