ঈশ্বর নিয়ে আইনস্টাইনের চিঠি নিলামে উঠছে

বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাস নিয়ে লেখা চিঠি নিলামে তুলেছে আমেরিকান সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য রেব কালেকশন’। ১ লাখ ২৫ হাজার ডলার থেকে নিলাম শুরু হবে।

১৯৫০ সালে ধর্ম বিষয়ের শিক্ষিক মার্থা মাঙ্ক চিঠি লিখেছিলেন বিজ্ঞানী আইনস্টাইনকে। চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করেন কি না? 

মার্থার প্রশ্নের জবাবে আইনস্টাইন লিখেছিলেন, ধর্মগ্রন্থে লেখা কাহিনীগুলোকে যত দিন আক্ষরিক অর্থে নেওয়া হবে, সাধারণ মানুষ কী বিশ্বাস করবেন, সেটা প্রত্যাশিতই।

তিনি আরও লিখেছিলেন, যদি আপনি ধর্মগ্রন্থকে প্রতীকি হিসেবে ব্যাখ্যা করেন, তা হলে কিন্তু আর পরিষ্কার নয়, ঈশ্বরকে কোনও মানুষ হিসেবে কল্পনা করা হয়েছিল কি না।

তিনি আরও লিখেছিলেন, যে ব্যক্তি মোটামুটি বিজ্ঞানমনস্ক, তাঁর কাছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির পিছনের ধর্মের ব্যাখ্যা যুক্তিগ্রাহ্য নয়। কারণ তিনি সব কিছুতেই বিজ্ঞানের যুক্তি খোঁজেন। 

আইনস্টাইন লিখেছিলেন, সেক্ষেত্রে এটা বোঝা কঠিন, বিশ্বাসের আঁকড় কতটুকু পড়ে থাকে।  এতো দিন মার্থার এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিলো আইনস্টাইনের সেই চিঠিটি।

আরও পড়ুন: আন্দোলনে হেরেছে, ভোটেও হারবে বিএনপি: কাদের

জার্মানিতে অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসার পর ১৯৩৩ সালে আমেরিকায় পালিয়ে এসেছিলেন আইনস্টাইন। জার্মানি থেকে বেরিয়ে প্রথমে বেলজিয়ামে ছিলেন। 

তার পরে তিনি ছয় সপ্তাহ ব্রিটেনে থাকেন। সেখান থেকে পরে আমেরিকায় চলে আসেন। এক দশক আমেরিকার নাগরিক ছিলেন আইনস্টাইন।


একাত্তর/আরবিএস