এবার নিলামে উঠলো ‘টাইটানিক’র সেই কাঠের টুকরো

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১:০৫ পিএম

সারাবিশ্বে আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা ‘টাইটানিক’। এটি দেখেনি বা এর গল্প জানে না এমন সিনেমাপ্রেমী মানুষ খুঁজে পাওয়া ভার। 

‘টাইটানিক’ হলো ১৯৯৭ সালের আমেরিকান রোমান্টিক ট্র্যাজেডি চলচ্চিত্র যা জেমস ক্যামেরন দ্বারা পরিচালিত, রচিত, প্রযোজনা এবং সহ-সম্পাদিত। ঐতিহাসিক এবং কাল্পনিক উভয় দিককে অন্তর্ভুক্ত করে, এটি ১৯১২ সালে আরএমএস  টাইটানিকের ডুবে যাওয়ার বিবরণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তিনি অনুভব করেছিলেন যে বিপর্যয়ের মানসিক প্রভাব বোঝাতে মানুষের ক্ষতির সাথে জড়িত একটি প্রেমের গল্প অপরিহার্য।

জ্যাক-রোজ চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেটের শেষবেলার প্রেম-বিরহের করুণ রাগিণী দর্শকের হৃদয়ে যেন গেঁথে আছে। 

‘টাইটানিক’ সিনেমায় নায়িকা রোজ একটি কাঠের টুকরার সহায়তায় সমুদ্রে ভেসে ছিলেন, আর তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ছুঁয়ে থাকা জ্যাক কনকনে ঠাণ্ডা বরফ পানির তলদেশে চিরতরে হারিয়ে যায়। 

এবার নিলামে সেই কাঠের টুকরোটি ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭ কোটি ৯০ লাখ টাকারও বেশি। তথ্য: মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এ নিলামের আয়োজন করে। কাঠের বড় এই টুকরোকে কেবল একটি দরজা বলা হলেও নিলামে এটিকে বাস্তবিকভাবে টাইটানিকের প্রথম শ্রেণির লাউঞ্জের প্রবেশ দরজার ফ্রেমের একটি অংশ বলে উল্লেখ করা হয়েছে।

সিনেমাটিতে উইন্সলেটের পরা পোশাকটিও নিলামে এক লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।

নিলামে ‘টেম্পল অব ডুম’ সিনেমায় হ্যারিসন ফোর্ডের চাবুক বিক্রি হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ডলারে। এই সিনেমাতেই দেখানো তিনটি শঙ্কর পাথরের একটি সেট বিক্রি হয়েছে এক লাখ ডলারে।

‘দ্য লাস্ট ক্রুসেড’ সিনেমায় দেখানো ছুতারের (কাঠমিস্ত্রি) কাপ (হলি গ্রেইল) বিক্রি হয়েছে ৮৭ হাজার ৫০০ ডলারে।

এছাড়াও ‘স্পাইডার-ম্যান ৩’ সিনেমার টবি ম্যাগুয়ারের কালোরঙা স্যুটটি এক লাখ ২৫ হাজার ডলার ও ‘জুরাসিক পার্ক’ সিনেমায় ওয়েইন নাইটের ব্যবহৃত শেভিং ক্রিমের কৌটাটি বিক্রি হয়েছে আড়াই লাখ ডলারে।

এনএন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লাইফ স্টাইল হলিউডের যে কোন নায়ককেও হার মানায়। যে কোন অস্ত্র চালানো থেকে শুরু করে হর্স রেসিং, কারাতে, মল্লযুদ্ধ, লরি চালানোর মতো কঠিন সব ক্রীড়াতেও সিদ্ধহস্ত পুতিন।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বাড়ি নিলামে তোলা হয়েছে। বুধবার নিলামে তোলা তার বাড়ির প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ডলার। কিন্তু বাড়িটি কিনতে আসেননি কোনো ক্রেতা।
ইতিহাস বিখ্যাত জাহাজ টাইটানিকের প্রতিরূপ ‘টাইটানিক-২’ তৈরির পরিকল্পনার কথা কয়েকবারই ঘোষণা করেছিলেন অস্ট্রেলিয়ার ধনকুবের ক্লাইভ পালমার। সিডনি অপেরা হাউসে বুধবার জাহাজটির প্রতিরূপ তৈরির তার ওই...
অস্কারের ৯৬তম আসরে জয়জয়কার হলিউডের সিনেমা ওপেনহাইমারের। মোট ৭টি অস্কার জিতেছে এই সিনেমা। সর্বোচ্চ ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছিলো 'ওপেনহাইমার'। মুক্তির পরপরই আলোচনার ঝড় তুলেছিল, তবে সিনেমাটি নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর