দানবীয় রূপ নিয়েছে গ্রিসের রোডস দ্বীপের দাবানল

তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাতাসের কারণে ভয়াবহ রূপ নিয়েছে গ্রিসের রোডস দ্বীপের দাবানল। বেশিরভাগ জায়গায় দাবানল ছড়িয়ে পড়ায় বহু মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

দ্বীপের বড় অংশজুড়ে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ও হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আনুমানিক সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে স্থল ও সমুদ্রপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রিসের জলবায়ু সঙ্কট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পর্যটক ও স্থানীয়দের সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত অন্তত চার হাজারের অধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। 


দাবানলের আগুন নিয়ন্ত্রণে পাঁচটি হেলিকপ্টারসহ ১৭৩ জন দমকলকর্মী কাজ করছে। তীব্র বাতাসের মধ্যে দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এদিকে, তাপ বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন দাবানলের ঝুঁকির বিষয়ে সতর্ক করছে গ্রিস সরকার।

দেশটির ফায়ার সার্ভিস এই দাবানল নিয়ন্ত্রণের কাজকে বর্তমানে সবচেয়ে কঠিন কাজ বলে বর্ণনা করেছে। ইউরোপজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এরমধ্যেই গত মঙ্গলবার থেকে প্রবল বাতাসের কারণে সৃষ্ট দাবানলের সঙ্গে লড়াই করছে রোডস দ্বীপ।


কিওটারি এলাকার তিনটি হোটেল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপের লার্মা, লারডোস, আস্কলিপিও অঞ্চলগুলো এতে প্রভাবিত হয়েছে। দাবানলের আগুন নিয়ন্ত্রণে পাঁচটি হেলিকপ্টার এবং ১৭৩ জন দমকলকর্মী কাজ করছে। 

রোডস দ্বীপের পূর্ব সমুদ্র সৈকত থেকে মানুষদের সাহায্য করতে, গ্রীস কোস্টগার্ডের সঙ্গে যোগ দিয়েছে ব্যক্তিগত নৌকাগুলোও। দেশটির নৌবাহিনীর জাহাজগুলোও ক্ষতিগ্রস্ত অঞ্চলের দিকে যাচ্ছে বলে জানিয়েছে গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয়।


একাত্তর/আরবিএস