গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে মৃত্যু এক, নিখোঁজ ২৫

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন। সোমবার গ্রিক কোস্টগার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

গ্রিক কোস্টগার্ডের এক মুখপাত্র এএফপি-কে জানান, দুর্ঘটনাকবলিত স্থানটির কাছাকাছি থাকা দুটি নৌকার সহায়তায় এ পর্যন্ত ৫১ জন অভিবাসীকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড কর্মকর্তা জানান, কাঠের নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে সব মিলিয়ে মোট ৭৭ জন আরোহী ছিলেন। নিখোঁজ ২৫ জন অভিবাসীকে উদ্ধারে ওই এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

একাত্তর/এআরএস
ভূমধ্যসাগরের তীরে মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হাব 'দামিয়েত্তা' বন্দরে জোড়া জাহাজে রহস্যময় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে! মিশরের মন্ত্রিসভা নিশ্চিত...
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশী নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র বা ‘গ্রিন কার্ড’ সংক্রান্ত নতুন এক বিজ্ঞপ্তি ঘিরে গত কয়েকদিন ধরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অভিবাসী মহলে। ক্ষোভ ও উদ্বেগের...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুসাইত শহরের ঐতিহ্যবাহী ঘাঁটি কিং খালিদ এয়ার বেসে এক বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯৩০ জনের মৃত্যু হয়েছে।
সৌদি আরবের অনুরোধেই ওমানে নির্ধারিত উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইরান। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
নিউ ইয়র্কের বিখ্যাত আর্থার অ্যাশ স্টেডিয়ামে আমেরিকান গ্যালারিকে স্তব্ধ করে ইউএস ওপেনের নতুন রাজা হলেন আলেকজান্ডার জভেরভ! রোববার রাতে তিন ঘণ্টা ৩৩ মিনিটের এক রোমাঞ্চকর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ৮ নম্বর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর