দুপুরের আহার কিংবা রাতের খাবার- যেটাই হোক না কেন ভরপেট খেলে ঘুম ঘুম ভাব আসে কমবেশি সবার। বিশেষ করে দুপুরের খাবারের পর খানিকের জন্য হলেও বিছানায় শরীর মেলে ধরতে ইচ্ছে করে অনেকে। ঘরের মধ্যে এই সুযোগ মিললেও রেস্তোরাঁয় সম্ভব নয়।
তবে এবার সেই অসম্ভবকে সম্ভব করছে জর্ডানের একটি রেস্তোরাঁ। তবে এজন্য আপনাকে খেতে হবে বিশেষ ধরনের একটি মেনু। সেই রেস্তোরাঁয় বসে মানসাফ নামে এক বিশেষ খাবার খেলেই মিলবে ঘুমানোর সুযোগ। একেবারে বিছানায় শুয়ে দেয়া যাবে ভাত ঘুম।
জর্ডানের রাজধানী আম্মানের রেস্তোরাঁ মুয়াবে ভোজনপ্রেমীদের জন্যে এমনই ব্যবস্থা করা হয়েছে। মানসাফ দেশটির জাতীয় খাবার। মূলত খাসির মাংস, ঘি ও চালের সমন্বয়ে খাবারটি প্রস্তুত করা হয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, এতে উচ্চ পরিমানে চর্বি থাকায় খাওয়ার পরই ঘুম পায়।
রেস্তোরাঁ মালিকের ছেলে মুসাব মুবেদিন জানান, অনেক সময় মানসাফ খেতে যাঁরা আসেন, তাঁরা রেস্তোরাঁকর্মীদের খাওয়ার পর বিছানা পেতে দিতে বলেন। কারণ এটি খাওয়ার পর ভীষণ ঘুমভাব চলে আসে। ভোজনরসিকদের এমন আবদারের কথা পৌঁছে যায় মালিকের কাছেও।
আরও পড়ুন: হাসপাতালে রাজধানীর ১১ এলাকা থেকে ডেঙ্গু রোগী বেশি
মুসাব মুবেদিন বলেন, বিষয়টি জানতে পেরেই ভোজনরসিকদের শোয়ার ব্যবস্থা করতে রেস্তোরাঁয় আলাদা ঘুমানোর জায়গা করে দেওয়া হয়েছে। যেন খাওয়ার পর সেখানে তাঁরা বিশ্রাম নিতে পারেন। এমনই সেখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়েছে।
তবে রেস্তোরা কর্তৃপক্ষ জানিয়েছে, শোবার জন্য একটি সময় বেঁধে দেয়া হয়েছে। চাইলেই ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকা যাবে না। নির্ধারিত সময় শেষ হলেও বাজবে এলার্ম। তখন ছেড়ে দিতে হবে শোয়ার জায়গা। কারণে ততক্ষণে আরও মানুষ অপেক্ষায় একটি শোয়ার জন্য।