পেন্টাগনের স্বীকারোক্তি: ইরানের পাল্টা হামলায় দুই সেনা নিহত, প্রায় ১০০ আহত

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, ২০২৬ সালের ৭ জুলাই থেকে এ পর্যন্ত বিভিন্ন মাত্রায় প্রায় ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তবে সংস্থাটির দাবি, আহতদের অধিকাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে আবারও দায়িত্বে ফিরেছেন।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের এক মুখপাত্র জানান, ২০২৬ সালের ৭ জুলাই থেকে এখন পর্যন্ত বিভিন্ন হামলায় প্রায় ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

যদিও তিনি দাবি করেছেন, আহত সেনাদের ৯৬ শতাংশ ইতোমধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন এবং নিয়মিত দায়িত্ব পালন করছেন।

পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগই হালকা মাত্রার ট্রমাটিক ব্রেইন ইনজুরি বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে হতাহত, অস্ত্রের ক্ষয়ক্ষতি এবং সামরিক অবকাঠামোর ক্ষতির তথ্য প্রকাশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সতর্ক অবস্থান অনুসরণ করে আসছে। এর উদ্দেশ্য হিসেবে অভ্যন্তরীণ জনমত নিয়ন্ত্রণ, কংগ্রেসের রাজনৈতিক চাপ এড়ানো এবং এসব ঘটনার মানসিক ও প্রতিরোধমূলক প্রভাব সীমিত রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা রকেট হামলার পর হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য সাধারণত ধাপে ধাপে, দীর্ঘ বিলম্বে অথবা "হালকা ট্রমাটিক ব্রেইন ইনজুরি"র মতো পরিভাষা ব্যবহার করে প্রকাশ করা হয়। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জনসমক্ষে আসে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং কৌশলগত স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করা হলে ওয়াশিংটনের জন্য উল্লেখযোগ্য রাজনৈতিক ও নিরাপত্তাগত চাপ তৈরি হতে পারে। এ কারণেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে তথ্য গোপন ও সংবাদ সেন্সরশিপের অভিযোগ করে আসছেন। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর