নিজ প্রাসাদে অবরুদ্ধ নাইজারের প্রেসিডেন্ট

নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার সরকারি বাসভবনে অবরুদ্ধ করে রেখেছে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড। বুধবার সকাল থেকে প্রেসিডেন্ট প্যালেস সামরিক যানবাহন দ্বারা অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

২০২০ সাল থেকে প্রতিবেশি মালি ও বুরকিনা ফাসোতে সংঘটিত চারটি সামরিক অভ্যুত্থানের সাথে এই ঘটনার মিল রয়েছে। 

নাইজারের প্রেসিডেন্টের দপ্তর ও নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, প্রাসাদের আশেপাশের মন্ত্রণালয়গুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং প্রাসাদের অভ্যন্তরের কর্মীরা তাদের অফিসে প্রবেশ করতে পারছেন না। 

বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাজধানী নিয়ামের রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং ইন্টারনেট পরিষেবা অব্যাহত রয়েছে। 

নাইজারসহ সাহেল অঞ্চলে ইসলামি বিদ্রোহ ঠেকাতে কর্তৃপক্ষের ব্যর্থতা বুরকিনা ফাসো এবং মালিতে পূর্ববর্তী অভ্যুত্থানগুলোকে অনুপ্রাণিত করেছিলো। 

আরও পড়ুন: বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের

২০২১ সালের মার্চ মাসে নাইজারে একটি ব্যর্থ অভ্যুত্থানের প্রচেষ্টা হয়। সেবার বাজুমের শপথ নেয়ার কয়েকদিন আগে একটি সামরিক ইউনিট প্রেসিডেন্টের প্রাসাদ দখল করার চেষ্টা চালায়। 


একাত্তর/এসজে