অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার রাতে লিন্ডম্যান দ্বীপের কাছে অস্ট্রেলিয়ান এবং মার্কিন সামরিক বাহিনীর মধ্যে একটি রাতের প্রশিক্ষণ অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।
প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, চারজন বিমান ক্রুকে এখনও খুঁজে পাওয়া যায়নি। অবিলম্বে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে মার্লেস বলেন, এমআরএইচ৯০ তাইপান হেলিকপ্টারটি স্থানীয় সময় রাত সাড়ে দশটায় হুইটসানডে দ্বীপের কাছে বিধ্বস্ত হয়।
একই প্রেস ব্রিফিংয়ে বক্তৃতাকালে প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেন, এটি একটি 'ভয়াবহ মুহূর্ত'।
'এই মুহুর্তে আমাদের ফোকাস আমাদের লোকদের খুঁজে বের করা এবং তাদের পরিবার এবং আমাদের দলের বাকি সদস্যদের সমর্থন করা', তিনি বলেন।
তিনি এখন পর্যন্ত অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য বেসামরিক সংস্থা, পুলিশ, জনসাধারণ এবং 'মার্কিন মিত্রদের' দ্বারা প্রদত্ত সহায়তার প্রশংসা কছেন।
এমআরএইচ৯০ তাইপানটি অস্ট্রেলিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ অনুশীলন তালিসম্যান সাবেরের অংশ হিসাবে চলমান মহড়ার সময় বিধ্বস্ত হয়।
একাত্তর/এসজে