সুদানে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) অবস্থানে বিমান হামলা চালিয়েছে সুদানের সশস্ত্র বাহিনী। গত এপ্রিল থেকে প্রেসিডেন্ট প্রাসাদ দখলে রেখেছে আধাসামরিক বাহিনী আরএসএফ।
রোববার সেনাবাহিনী রাজধানী খার্তুমে সাঁজোয়া ইউনিট কমান্ডের কাছে অবস্থানরত আরএসএফ বাহিনীর ওপর হামলাটি চালায়। এদিন আরএসএফের অন্য দুইটি ঘাঁটি ওমদুরমান এবং বাহরি শহরেও হামলা হয়। খবর: টিআরটি ওয়ার্ল্ড।
সুদানের সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, রাজধানীর দক্ষিণ অংশে আর্মাড ইউনিট কমান্ডের কাছে আরএসএফ অবস্থানে হামলায় কয়েক ডজন আরএসএফ সদস্য নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ১০টি সামরিক যান।
সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে ১০০ দিনেরও বেশি সময় ধরে তীব্র সংঘর্ষ চলছে। তবে সংঘাত সবচেয়ে বেশি হচ্ছে রাজধানী খার্তুমের আশেপাশের কৌশলগত এলাকাগুলোতে।
আরও পড়ুন: কোরআন পোড়ানো নিয়ে রুশ অপপ্রচারের দাবি সুইডেনের
১০০ দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতে প্রাণ হারায় তিন হাজারের বেশি মানুষ। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যূত হয়েছেন অন্তত ৪০ লাখ সুদানি।
একাত্তর/জো