কোরআন পোড়ানো নিয়ে রুশ অপপ্রচারের দাবি সুইডেনের

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৭:২১ পিএম

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনাকে বিশ্বজুড়ে কীভাবে দেখা হবে, তাতে প্রভাব বিস্তার করতে রাশিয়া আরবি ভাষায় অপপ্রচার চালাচ্ছে বলে সুইডিশ কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

স্টকহোমের দাবি, ন্যাটো জোটে দেশটির যোগদান বাধাগ্রস্ত করতে রাশিয়া এই কর্মকাণ্ড পরিচালনা করছে। ন্যাটোতে যোগদানের জন্য তুরস্ক ও হাঙ্গেরির  সম্মতির অপেক্ষায় রয়েছে সুইডেন। খবর: দ্য গার্ডিয়ান।

সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত মানসিক সুরক্ষা সংস্থা বলেছে, রাশিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি ও স্পুটনিক ধারাবাহিকভাবে আরবি ভাষায় মিথ্যা দাবি ছড়িয়ে যাচ্ছে। এসব দাবিতে উল্লেখ করা হয়েছে, সুইডিশ সরকার কোরআন পোড়ানোকে সমর্থন করছে। জুন মাসের শেষ হতে এখন পর্যন্ত তারা লক্ষাধিক এমন পোস্ট নথিভুক্ত করেছে, যেগুলো আরবি ও অন্য ভাষায় করা হয়েছে।

দুই ইরাকি নাগরিক সালওয়ান মমিকা ও সালওয়ান নাজেমকে স্টকহোমে মসজিদের বাইরে কোরআন পোড়ানোর অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় বিশ্বের মুসলিম দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সংকট শুরু হয় সুইডেনের। এমন ঘটনা আগামীতে যাতে না ঘটে, সেজন্য আন্তর্জাতিক চাপে রয়েছে সুইডিশ সরকার। তবে তারা মতপ্রকাশের স্বাধীনতার আইনটি পরিবর্তন করতে রাজি না।

মানসিক সুরক্ষা সংস্থার এক মুখপাত্র মিখায়েল ওস্তলুন্ড বলেন, জুনের শেষ দিক থেকে অনলাইনে অপপ্রচার বেড়েছে। যারা অপপ্রচার ছড়াচ্ছে তাদের মধ্যে রাষ্ট্র ও ইসলামি জঙ্গিবাদীরা রয়েছে। যে বিষয়টি বারবার তুলে ধরা হচ্ছে, তা হলো সুইডেন কোরআন পোড়ানো সমর্থন করে এবং দেশটি ইসলামবিরোধী। এমন কর্মকাণ্ডে তারা অবাক উল্লেখ করে সংস্থাটির দাবি, রাশিয়া এই আখ্যান ব্যবহার করে সুইডেনকে খারাপ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে যাতে করে ন্যাটোতে যোগদান কঠিন হয়।

ওস্তলুন্ড দাবি করেছেন, আরটি ও স্পুটনিক জুন থেকে একাধিক পোস্ট করেছে আরবি ভাষায়। ফলে তারা নিশ্চিতভাবে চায় আরবি ভাষাভাষীদের মধ্যে নিজেদের তুলে ধরতে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ার কারণে সরকারের ওপর মহলের অনুমোদন সাপেক্ষে এমনটি করছে তারা।

তিনি আরও বলেছেন, অপপ্রচার চলমান থাকায় মানুষের পক্ষে এই মিথ্যা দাবিকে সঠিক হিসেবে গ্রহণ করা সহজ হয়ে পড়ছে।

আরও পড়ুন: মরক্কোয় বাস উল্টে ২৪ জনের মৃত্যু

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সসন অভিযোগ করেন, কোরআন পোড়ানোতে বিদেশি শক্তি ভূমিকা রাখছে। সুইডেনকে তারা আন্তর্জাতিক সংঘাতে জড়িত করতে চাইছে।


একাত্তর/জো

রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর