ঘন্টার পর ঘণ্টা রোদের ভেতর রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশকে, এবার তাদের কষ্ট কমাতে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের গুজরাটের আহমেদাবাদ সিটি ট্রাফিক বিভাগ।
শহরটিতে ট্রাফিক পুলিশদের মাঝে পরীক্ষামূলকভাবে এসি হেলমেট ব্যবহার শুরু হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর।
এই হেলমেট শুধু মাথাই ঠান্ডা করে না, রাস্তার ধুলোবালি, গাড়ির কালো ধোঁয়া থেকেও পুলিশদের রক্ষা করছে।
গুজরাট ট্রাফিক পুলিশ ছয় কনস্টেবলকে পরীক্ষামূলকভাবে এই হেলমেট দেওয়া হয়েছে।
হেলমেটের সাথে দেওয়া হচ্ছে একটি ব্যাটারি যা পুলিশ সদস্যদের কোমরে পরতে হয়। একবার ফুলচার্জ হলে এই হেলমেট মাথাকে ঠাণ্ডা রাখতে পারে টানা আট ঘণ্টা।
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একেকটি এসি হেলমেটের ওজন ৫০০ গ্রাম।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
একাত্তর/এআর