গুজরাটে সেতুর পাটাতন ধসে যানবাহন পানিতে, নিহত ১০ 

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

ভারতের গুজরাটের ভদোদরা জেলার গাম্ভীরা সেতুর একটি অংশ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। বুধবার সকালে সেতুটি ধসে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। ওই সময় সেতুতে থাকা একাধিক যানবাহন নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। 

গম্ভীরা সেতু ধসে আনন্দ, বরোদা, ভারুচ ও অঙ্কালেশ্বরের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধিসের ফলে সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক, একটি ভ্যান এবং একটি প্রাইভেট কার মহিসাগর নদীতে নিচে পড়ে যায়। 

বুধবার স্থানীয় সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে দুই লক্ষ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। 

বর্তমানে ব্রিকস উপলক্ষ্যে ব্রাজিল সফরে রয়েছেন মোদি। সেখান থেকেই এই দুর্ঘটনার খবর শোনার পর শোক জানান তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, গুজরাটের ভদোদরা জেলায় একটি সেতু ভেঙে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। এই দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সেতু ভেঙে পড়ার জেরে দুটি ট্রাক, অটোরিকশা ও গাড়ি নদীতে পড়ে যায়। একটি ট্রাক ব্রিজের মুখে আটকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ, দমকলবাহিনী ও ডুবুরি দল। বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ১০ জনের মৃত্যু হয়েছে। 

গাড়ি চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই সেতুটি। গুজরাটের মহিসাগর নদীর উপর নির্মিত ভদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী অত্যন্ত ব্যস্ততম এই সেতু। অভিযোগ উঠেছে, সেতুটি প্রায় ৪৩ বছরের পুরোনো হলেও বিন্দুমাত্র দেখভাল হত না। 

অত্যন্ত বেহাল থাকলেও গুরুত্বপূর্ণ এই  সেতুতে নিয়েই চলত পারাপার। এরইমাঝে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও নদীর পানিস্তর বেড়ে যাওয়ায় আরও দুর্বল হয়ে পড়ে সেতু। এ অবস্থায় ভারী গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও প্রশাসন এখন দুর্ঘটনার কারণ স্পষ্ট করেনি। 

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর