ইউক্রেনে রাশিয়ার হামলার সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাশিয়া তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পবিত্র লড়াইয়ে নেমেছে। উত্তর কোরিয়া পুতিনের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানায়। আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসাথে থাকবো।
বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে আনুষ্ঠানিক বৈঠকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
এদিন সকালে কসমোড্রোমে কিমকে স্বাগত জানান পুতিন। এসময় পুতিন কিমকে বলেন, আপনার ব্যস্ত সময় সূচিতেও আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ। আপনাকে দেখে আমি খুবই খুশি হয়েছি। এটি আমাদের নতুন কসমোড্রোম।
পুতিন কিমকে বলেছেন, রাশিয়া উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সহায়তা করবে।
বিবিসি জানায়, আশঙ্কা করা হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সহায়তা করার জন্য তারা দুই জন অস্ত্র চুক্তিও চূড়ান্ত করতে পারে।
এই ধরনে সামরিক চুক্তির বিষয়ে বিবিসির এমন জিজ্ঞাসায় পুতিন বলেন, দুই নেতা ‘সমস্ত বিষয়ে’ আলোচনা করবেন।
বিবিসি জানায়, বৈঠকের ঠিক আগে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, বিশ্বাস করা হচ্ছে দেশে কিম ছাড়া এটিই প্রথম।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, দুই দেশের মধ্যে কিছু স্পর্শকাতর ইস্যুতে আলোচনা এবং চুক্তি হবে তবে। তবে বিষয়গুলো প্রকাশ করা হবে না। তবে অস্ত্র নিয়ে কোনো চুক্তি হচ্ছে কিনা, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।