নিউইয়র্কে স্কুলবাস গিরিখাতে, নিহত দুই

নিউইয়র্কে স্কুলবাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে দুইজনের। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার বিকেলের ঐ ঘটনায় আহত ৪০ জন। 

উদ্ধারকর্মীরা জানান, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা সংকটাপন্ন। স্থানীয় হাসপাতালে চলছে তাদের চিকিৎসা। রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। 

আশঙ্কা, বাড়তে পারে প্রাণহানি। ফার্মিংড্যাল হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় যোগ দিতে পেনসিলভানিয়া যাচ্ছিলো বাসটি। তাতে ৪০ শিক্ষার্থীর পাশাপাশি ছিলেন ছয় শিক্ষক ও কোচ। 

পথেই লং আইল্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। গড়িয়ে পড়ে পাশের ৫০ ফুট গভীর গিরিখাদে। ঘটনাস্থলেই প্রাণ হারান স্কুলের দুই কর্মকর্তা।