মার্কিন দলের সঙ্গে বৈঠকের গুঞ্জন উড়িয়ে দিলো ইরান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে পশ্চিমা গণমাধ্যমে তুমুল গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে খবরটি পুরোপুরি নস্যাৎ করেছে বার্তা সংস্থা তাসনিম।

সোমবার নিউইয়র্কে ইরানি প্রতিনিধি দল শুধু আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গেই বৈঠকে বসছে; এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে তেহরান।

পশ্চিমা একটি পক্ষ দাবি করেছিল, নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে ওয়াশিংটন ও তেহরান মুখোমুখি টেবিলে বসতে পারে। তবে, বিষয়টির সত্যতা নাকচ করে দিয়ে ওই তথ্যসূত্র জানায়, মন্ত্রী আরাগচি ও তাঁর সফরসঙ্গীরা মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করছেন শুধুই চলমান পরিস্থিতির পর্যালোচনা ও সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে মতামত বিনিময়ের জন্য।

তবে সবচেয়ে বড় খবর হলো, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালী' পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান অলরেডি তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করে দিয়েছে। সূত্রটি জানায়, গত মঙ্গলবার কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাপকালে ইরানি দল অত্যন্ত পরিষ্কার ও স্বচ্ছ ভাষায় নিজেদের কঠিন শর্ত এবং প্রস্তাব টেবিলে জমা দিয়েছে।

ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের ভুয়া খবর ছড়িয়ে পশ্চিমা বিশ্ব জলঘোলা করার চেষ্টা করলেও, তেহরান যে কেবল নিজেদের শর্তেই হরমুজ প্রণালীর জলপথ সচল করার খেলায় মেতেছে, এই বৈঠক সেই বার্তাই পুনর্ব্যক্ত করল।

তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি

একাত্তর/এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
ইরানের শত্রুরা পরাধীনতা ও অপমানের যে পুরনো অধ্যায় ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, সেই দিন চিরতরে শেষ হয়ে গেছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর