স্পেনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৪ পাকিস্তানি গ্রেপ্তার

সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ১৪ পাকিস্তানি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিককে গ্রেপ্তার করেছে স্পেন পুলিশ। গ্রেপ্তাররা স্পেনজুড়ে বিস্তৃত একটি জিহাদি গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

ইউরো উইকলি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গেলো ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর স্পেনে সতর্কতা বৃদ্ধি করা হয়। স্পেনের জেনারেল ইনফরমেশন কমিশনারের কার্যালয় দেশব্যাপী সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে। এর অংশ হিসেবেই ১৪ পাকিস্তানি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা কাতালোনিয়া, ভ্যালেন্সিয়া, গুইপুজকোয়া, ভিটোরিয়া, লগরনো ও লেইডা শহরে বসবাস করতেন বলে জানা গেছে। 

পুলিশের ধারণা, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তুলে জিহাদি বার্তা ও মৌলবাদ ছড়ানোর কাজ করতেন। 

এমনকি পাকিস্তানের ইসলামি চরমপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বায়িক পাকিস্তান-টিএলপি'র সাথে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 

এদিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে স্পেন সরকার।