ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরের একটি ডুবে যাওয়া নৌকা থেকে ৪৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জুলাই) তাদের জীবিত উদ্ধার করা হয়।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাপ নিউজ এজেন্সি জানিয়েছে, তাদের বয়স আনুমানিক ১৬ থেকে ৫০। তিউনিসিয়ান কর্তৃপক্ষ জানায়, গত ৫ জুলাই তারা লিবিয়া থেকে সাগর পথে ইউরোপে যাত্রা শুরু করে। 

যাত্রার তিনদিনের মাথায় জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে ছোট নৌকাটি ভেঙে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী জারজিস শহরে নিয়ে যায় । 

আরও পড়ুন: এবার ইংল্যান্ড-ইতালি মহারণ

পরে তাদের বেন গার্ডেন শহরে স্থানান্তরিত করা হয়। তাদের নাম পরিচয় এখনও জানায়নি কর্তৃপক্ষ। 

গত মাসেই ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।


প্রতীকী ছবি উৎস: ইউএনবি

একাত্তর/এসজে