স্ত্রীর সঙ্গে পর্ন ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করার অভিযোগে চাকরি হারাতে হলো আমেরিকার এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে। শুধু শিক্ষক বললে ভুল হবে, তিনি আমেরিকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠান উইসকনসিন স্টেট ইউনিভার্সিটির আচার্য পদে কর্মরত ছিলেন।
স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও বানিয়ে সেগুলো আবার ওয়েবসাইটে নিয়মিত আপলোড করতেন উইসকনসিন স্টেট ইউনিভার্সিটির আচার্য জোয়ে গাউ। সেই ভিডিওর লিংক তিনি তার সামাজিক মাধ্যমে পোস্ট করতেন। এর জেরেই তাকে বরখাস্ত হতে হয় বলে দাবি করেছেন তিনি।
ইউনিভার্সিটি অব উইসকনসিন ‘সিস্টেমের বোর্ড অব রিজেন্টস’ সর্বসম্মতিক্রমে চ্যান্সেলর জোয়ে গাউকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ২০০৭ সাল থেকে তিনি উইসকনসিন-লা ক্রস বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়ে আসছেন। ১৯৬০ সালের পর তিনি ছিলেন এই পদে দীর্ঘ সময় থাকা ব্যক্তি।
জোয়ে গাউয়ের স্ত্রী কারমেন উইলসনও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন। তাকেও একই অভিযোগে সরিয়ে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টি এক বিবৃতিতে বলেছে, বোর্ড তার ক্রিয়াকলাপে উদ্বিগ্ন ও বিরক্ত। সেই কারণে তাকে সরানো হয়েছে। তবে গাউ এবং তার স্ত্রী এমন বক্তব্যের বিরোধিতা করেছেন।
তারা বলেন, পর্ন ভিডিও তৈরি করার জন্য তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটি ভুল বলে মনে করেন তারা। বিষয়টিতে তাদের ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি ওই দম্পতি সিদ্ধান্ত নিয়েছিলেন ভিডিওগুলো পর্ন ওয়েবসাইটে সবার জন্য ছড়িয়ে দেবেন।
কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করা হয়নি। উইসকনসিন সিস্টেম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জে রথম্যানের বক্তব্য, গোয়ে ইউনিভার্সিটির খ্যাতি নষ্ট করেছেন। গোয়ে ও কারমেনের ক্রিয়াকালাম শিক্ষার পরিবেশে বাজে প্রভাব ফেলবে। এ কারণেই তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে।