বিদায় ২০২৩, স্বাগত ২০২৪। বর্ণিল আয়োজনে দেশে দেশে বরণ করা হলো ইংরেজি নতুন বছরকে। সবার আগে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছে ওশেনিয়া মহাদেশের ছোট্ট দেশ কিরিবাতি। পরে বরণ হয় নিউজিল্যান্ডে। জোন হিসাবে, এরপর একে একে টাইম শুরু হয়ে দেশে দেশে।
নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের কেন্দ্রস্থলে স্কাই টাওয়ারের ঝুলন্ত ঘড়িতে ১২টা বাজার সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানিয়ে উৎসবে মেতে ওঠে মানুষ। আকাশে তখন আতশবাজির বর্ণিল ছটা। নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু এই টাওয়ার বিভিন্ন রঙে আলোকিত হয়ে ওঠে।
নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের অন্যতম চোখ ধাঁধানো আয়োজনটি হয় অস্ট্রেলিয়ার সিডনি হারবারে। মধ্যরাতে সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউস থেকে শুরু হয় একের পর এক আতশবাজির ঝলকানি।
এ সময় রঙিন আলোয় ভরে যায় শহর। নবর্বষ উদযাপনের সাক্ষী হতে হারবার ব্রিজের চারপাশে জড়ো হন হাজারো মানুষ। একই চিত্র ছিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও ব্রিজবেনে। উৎসবমুখর পরিবেশে আনন্দের মধ্য দিয়ে খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ।
তবে বিদায়ী বছরের দুঃখ-বেদনা ভুলে নতুন আশায় ২০২৪ সালকে স্বাগত জানানো প্রথম দেশ প্রশান্ত মহাসাগরের দ্বীপ কিরিবাতি। আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে এ দ্বীপ দেশটি অবস্থিত। যদিও ৫০০ মানুষের এ দ্বীপে নতুন বছরকে স্বাগত জানানো নিয়ে ছিল না বড় কোনও আয়োজন ।
পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে ২০২৩ সালকে বিদায় এবং ২০২৪ সালকে বরণ করে নেবে পুরো বিশ্ব। প্রশান্ত মহাসাগরের দেশগুলো থেকে শুরু করে এশিয়া, ইউরোপ এবং সর্বশেষ আমেরিকার দেশগুলো নতুন বছরকে বরণ করবে।
সবার শেষে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় নিউ ইয়ার উদযাপন করবে যুক্তরাষ্ট্রের হাওল্যান্ড এবং বাকের দ্বীপপুঞ্জ। ।