গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১১:৩৫ এএম

কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। এবারের বর্ষবরণ অতীতের থেকে আলাদা। পহেলা বৈশাখ তারিখকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে রাজ্য জুড়ে।

এবারই প্রথম কলকাতা সহ পশ্চিমবঙ্গের ঘুম ভেঙেছে রবীন্দ্রসঙ্গীতে। রাজ্যটির অলিতে-গলিতে পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। বাংলার জাতীয় উৎসবকে সম্মান জানিয়ে রোববার সকালে কলকাতার রাজপথে হেঁটেছেন হাজার হাজার মানুষ। যোগ দিয়েছে উদিচীর সদস্যরা সহ বেশ কয়েকজন বাংলাদেশীও। 

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কলকাতার গাঙ্গুলীবাগান, বাঘাযতীন বিদ‌্যাসাগরের মাঠ ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য শোভা যাত্রা ছাড়াও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন।

প্রতিবছরের মতো এবারও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করেছেন। বাঙালিরা মিষ্টি, মাছ মাংস, পান্তা ভাতের পদ রেখেছেন খাদ্য তালিকায়। পরেছেন নতুন পোষাক। সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে বন্ধ স্কুল, কলেজ সহ সরকারি প্রতিষ্ঠান। 

ভারতে ১৮তম লোকসভা নির্বাচন আসছে। ১৯ তারিখ শুরু হবে প্রথম দফার নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের প্রার্থীরা প্রচারে বেরিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছেন।

এআর
চোখ ধাঁধানো আলোকসজ্জা আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে রোববার উদযাপিত হলো চীনের ঐতিহ্যবাহী লন্ঠন উৎসব। মূলত চীনের নববর্ষ লুনার ও বসন্তের আগমনকে স্বাগত জানাতেই এই আয়োজন।
বিদায় ২০২৩, স্বাগত ২০২৪। বর্ণিল আয়োজনে দেশে দেশে বরণ করা হলো ইংরেজি নতুন বছরকে।
ভারতে নববর্ষের অনুষ্ঠানে নিজের বাড়িতে আগত অতিথিকে ভুলক্রমে গুলি করে হত্যার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক বৃদ্ধ। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে কর্ণাটক রাজ্যের শিবমোগগা শহরে ওই...
উগান্ডার রাজধানী কাম্পালায় নববর্ষের অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। রোববার (১ জানুয়ারি) দেশটির পুলিশ এ কথা জানায়।পুলিশ জানায়, মধ্যরাতের ওই ঘটনার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর