হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের ছোট নবাব সাইফ আলী খানকে। তার হাঁটুর অস্ত্রোপচার করানো হয়েছে বলে জানা গেছে।
আনন্দবাজার পত্রিকা জানায়, সোমবার সকাল ৮টায় সাইফ আলী খানকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এসময় সাইফের পাশে রয়েছেন স্ত্রী কারিনা কাপুর। তবে কী কারণে এই আঘাত, প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
সাইফের এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ‘রেঙ্গুন’ ছবির সেটে আহত হয়েছিলেন তিনি। সেই সময় তার বুড়ো আঙুলে আঘাত লেগেছিল। তখনও তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেবারও তার অস্ত্রোপচার করা হয়েছিল।