কঙ্গনাকে কেন চড় খেতে হলো?

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯:৫৪ পিএম

একে বলিউডের নামী তারকা, তার ওপর রাজনীতিতে নেমেই বিজেপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই কঙ্গনা রানাওয়াতকে কষে চড় মেরেছে বিমানবন্দরের নিরাপত্তারক্ষী। কঙ্গনা নিজেই একথা জানিয়ে নালিশও দিয়েছেন। ফলশ্রুতি সেই নিরাপত্তারক্ষী গ্রেপ্তার হয়েছেন, চাকরিও হারিয়েছেন।

ঘটনাটি ঘটেছে চণ্ডিগড় বিমানবন্দরে। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন সদ্য নির্বাচিত লোকসভার সদস্য কঙ্গনা। বিমানবন্দরে তল্লাশির সময় নিজের মুঠোফোনটি নির্দিষ্ট ট্রেতে রাখতে রাজি হননি কঙ্গনা। তাতে নিরাপত্তারক্ষী আপত্তি জানালে শুরু হয়ে যায় ঝামেলা।

অভিযোগ উঠেছে, সে সময় কুলবিন্দর কৌর নামের ওই নারী নিরাপত্তারক্ষীকে ধাক্কা মারেন কঙ্গনা। এরপরই তাকে কষে চড় মারেন নিরাপত্তারক্ষী। এই ঘটনায় ওই নারী নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে পুলিশে মামলাও দায়ের হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। একই সাথে জানিয়েছে, কুলবিন্দরকে সাসপেন্ডও করে কর্তৃপক্ষ।

তবে এ ঘটনার একটু অন্য রকম ব্যাখ্যা দিয়েছেন কঙ্গনা। ভিডিও বার্তায় নতুন সংসদ সদস্য বলেন, আমার কাছে অনেক ফোন আসছে। চণ্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির পর, আমি যখন বের হলাম, পাশের একটি কেবিন থেকে এক নারী নিরাপত্তারক্ষী বেরিয়ে এসে পাশ থেকে আমার গালে আঘাত করেন।

বিজেপির টিকিটে হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে নির্বাচিত সংসদ সদস্য আরও বলেন, আমি যখন জিজ্ঞেস করলাম, কেন উনি এমন করলেন, তার উত্তর, তিনি কৃষক আন্দোলনকে সমর্থন করেন। আমি নিরাপদে আছি। কিন্তু পাঞ্জাবে যেভাবে আতঙ্কবাদ এবং উগ্রবাদ বেড়ে চলেছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন।

কঙ্গনার বক্তব্যের সঙ্গে মিলে গেছে বিমানবন্দর সূত্র থেকে পাওয়া তথ্য। জানা গেছে, কঙ্গনা রানাওয়াতকে চড় মারায় অভিযুক্ত নারী কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন। তাই কঙ্গনাকে হাতের কাছে পেয়ে তার প্রতিশোধ নিলেন। এরই মধ্যে ওই নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

সামাজিক মাধ্যম এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, কষে চড় মারায় অভিযুক্ত নিরাপত্তারক্ষী বলছেন, দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন, তখন কঙ্গনা বলেছিলেন, ১০০-২০০ টাকা পেয়ে ওরা আন্দোলন করছে। আমার মা ওখানে ছিলো, আন্দোলন করছিলো।

বলিউড তারকা কঙ্গনাকে চড় মারার কারণ হিসেবে কুলবিন্দর জানিয়েছেন, কৃষক আইনের প্রতিবাদে রাস্তায় নামা কৃষকদের অসম্মান করায় কঙ্গনার ওপর ভীষণ ক্ষুব্ধ ছিলেন তিনি। বিমানবন্দরে সুযোগ পেয়ে তিনি সেই ক্ষোভ ঝাড়েন। চাকরি হারিয়ে গ্রেপ্তার হবার পরও কুলবিন্দর জানিয়েছেন, তার কোন অনুশোচনা নেই।

চার বছর আগে তখনকার টুইটার হ্যান্ডলে কৃষক আন্দোলনের সময় এক বৃদ্ধার ছবি দিয়ে কঙ্গনা লেখেন যে, তিনি বিলকিস বানো, শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ। ১০০ টাকায় ভাড়া পাওয়া যায় তাকে। কঙ্গনার এই বক্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। পরে ওই পোস্টটি ডিলিট করে দেন তিনি।

চাকরি হারানোর পর ওই নারী নিরাপত্তারক্ষী এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানান, কঙ্গনাকে চড় মেরে তিনি কোন ভুল করেননি। মায়ের সম্মান রক্ষায় তিনি এই কাজ করেছেন। কুলবিন্দর কৌর লেখেন, আমার নিজের চাকরির চিন্তা নেই। মায়ের সম্মানের জন্য এমন হাজারো চাকরি কোরবানি করতে পারি।

এদিকে কুলবিন্দরকে গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছে পাঞ্জাবের কৃষকরা। দেশটির একাধিক কৃষক সংগঠনের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে যেন কোনো অযৌক্তিক পদক্ষেপ না নেয়া হয়। ৯ জুন পাঞ্জাবের মোহালির রাস্তায় নেমে এসপি অফিসের সামনে প্রতিবাদ জানাবেন কৃষকেরা। এটির নাম ‘ইনসাফ’ যাত্রা।

কৃষক সংগঠনগুলোর দাবি, বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্তের প্রয়োজন। কেন এমন ঘটনা হলো, তা খতিয়ে দেখেই ব্যবস্থা নেয়া হোক। সম্মিলিত কিষাণ মোর্চা, কিষাণ মজদুর মোর্চার তরফ থেকে শুক্রবার জানানো হয়, তারা কুলবিন্দরের সমর্থনে তার পাশে দাঁড়িয়েছে।

এআরএস
চিকিৎসা প্রবেশিকা ‘নিট’ পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে সরব হওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের কড়া ভাষায় সমালোচনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। আন্দোলনরত...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
তামিলনাড়ুর রাজনীতির অলিন্দে এখন একটাই নাম- বিজয়। রূপালি পর্দার 'থালাপাতি' বা সেনাপতি এখন রাজনীতির ময়দানেও ঝড় তুলছেন। ভারতে তামিলনাড়ুই বোধহয় একমাত্র জায়গা যেখানে তারকারা শুধু অভিনেতা থাকেন না, হয়ে...
একুশ শতকের শুরু থেকেই বিশ্ব রাজনীতির দাবা খেলায় সবচেয়ে বড় ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে ‘কালো সোনা’ খ্যাত জ্বালানি তেল। কখনও যুদ্ধ, কখনও মহামারি, আবার কখনও অর্থনৈতিক মন্দা- জ্বালানি তেলের বাজার যেন এক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর