যুক্তরাষ্ট্র তার পথ হারিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর কারণ হিসেবে তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির দিকে ইঙ্গিত করেছেন।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্থানীয় সময় রোববার নেভাদায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলেন মার্কিন ধনকুবের।
ট্রাম্প বলেন, আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারি না।
তিনি আরও বলেছেন, বাইডেন প্রশাসন আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে।
এসময় বাইডেনকে গণতন্ত্রের জন্যে হুমকি এবং অযোগ্য হিসেবে বর্ণনা করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের অভিযোগে বাইডেনকে অভিযুক্ত করেছিলেন ট্রাম্প।
চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
সংশ্লিষ্টরা বলছেন, এবার ভোটের মাঠে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। আর এক্ষেত্রে জনপ্রিয়তার দিকে দিয়ে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।