অবশেষে আদালতে জয় পেলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
দীর্ঘ টানাপোড়েনের পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা জমি সংক্রান্ত মামলায় জয় পেলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। বুধবার জমি বিবাদ মামলায় অমর্ত্য সেনের পক্ষে রায় দেন ভারতের পশ্চিমবঙ্গের একটি আদালত। আনন্দবাজার পত্রিকার খবর।
১৩ শতাংশ জমির এই মামলা প্রসঙ্গে আদালত জানিয়েছেন, গোটা বিষয়টি ছিল পরিকল্পনামাফিক এবং অমর্ত্য সেনকে হেনস্তা করার চেষ্টা।
নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে তাকে উচ্ছেদ করা হবে জানিয়ে কর্তৃপক্ষ তাকে নোটিশও দেয়। এর পরেই আদালতের দ্বারস্থ হন অমর্ত্য সেন। আজ মামলায় জয় পেলেন তিনি।
অমর্ত্য সেনের আইনজীবী জানান, আদালত বিশ্বভারতীর দাবি খারিজ করেছেন। গোটা ঘটনাটি পরিকল্পনামাফিক, পক্ষপাতিত্বমূলক বলে জানিয়েছেন আদালত।