ভারতে উত্তর প্রদেশের কাসগঞ্জ জেলার পাটিয়ালিতে তীর্থযাত্রীদের বহকারী একটি ট্রাক্টর ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীদের অধিকাংশই নারী ও শিশু। তারা পূর্ণিমা তিথিতে গঙ্গাস্নানে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, রাস্তায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২২ জন মারা যান।
স্থানীয়রা জানান, ট্রাক্টরে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এছাড়াও আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি খাসগঞ্জ জেলার কর্মকর্তাদের আহতদের চিকিৎসার নির্দেশ দেন। একইসঙ্গে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নিহতদের পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন।