আরেকটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার দাবি ইউক্রেনের

কৃষ্ণ সাগরে আরেকটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার দাবি করেছে ইউক্রেন। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার বরাতে এ সংবাদ দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মঙ্গলবার কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়, সোমবার দিবাগত রাতে রণক্ষেত্র থেকে দূরবর্তী জলসীমায় সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনারা।

এ হামলার পরপরই জাহাজটিতে থাকা ৫২ জন ক্রু সদস্যদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। 

হামলায় ব্যবহার করা হয়েছে ম্যাগুরা ভি-ফাইভ নামের মনুষ্যবিহীন নৌযান। যা ইউক্রেনের তৈরি এবং এতে বিস্ফোরক ছিলো।

এদিকে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব তবে ইউক্রেনের এই দাবির বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।

এর আগে গত মাসে ইউক্রেন দাবি করেছিল, সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার দু'টি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। ওই সময়ও রুশ কর্তৃপক্ষ ইউক্রেনীয় দাবির সত্যতা নিশ্চিত করেনি।