মোসাদের হয়ে তথ্য চুরির অভিযোগে তুরস্কে আটক সাত

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১২:০৩ পিএম

দখলদার ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে তুরস্ক সরকার। ওই সন্দেহভাজনদের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও কোম্পানির তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার তুর্কি কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। 

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মোসাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও কোম্পানির তথ্য সংগ্রহের কাজ করতো। 

গ্রেপ্তারদের মধ্যে একজন তুরস্কের বেসরকারি গোয়েন্দা ও সাবেক সরকারি কর্মকর্তা রয়েছেন। ওই ব্যক্তি সার্বিয়ার বেলগ্রেডে মোসাদের প্রশিক্ষণ নিয়েছেন ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেয়েছেন। তুরস্কে থাকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন কোম্পানি ও ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহের জন্যও তাদের সন্দেহ করা হচ্ছে। 

এমনকি এই কাজের জন্য তারা ট্র্যাকিং যন্ত্র ও নজরদারি চালিয়েছে। ইস্তাম্বুলে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, ব্যাগভর্তি ওষুধ ও ইলেক্ট্রনিক যন্ত্র জব্দ করছে পুলিশ সদস্যরা।

এখন পর্যন্ত ঐ সাত সন্দেহভাজনদের নাম-পরিচয় প্রকাশ করেনি তুর্কি পুলিশ।  

এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে ড্রোন হামলার দায়ে সোমবার ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে তেহরান জানিয়েছিলো, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপসহ বিশ্বের ২৮টি দেশে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের কয়েক হাজার এজেন্টকে শনাক্ত করেছে ইরান। 

তবে এসব মোসাদ এজেন্টদের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ কী হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশটি। 

আরবিএস
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর