পর্নো তারকা সোফিয়া লিওনের রহস্যজনক মৃত্যু

মাত্র ২৬ বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয়েছে পর্নো সিনেমার অভিনেত্রী সোফিয়া লিওনের। পুলিশ তার নিজের অ্যাপার্টমেন্ট থেকে দেহটি উদ্ধার করেছে।

সোফিয়া লিওনের বাবা মাইক রোমেরো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে সোফিয়া লিওনের মৃত্যুর খবর শেয়ার করে ভক্তদের কাছে মেয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেন।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, গত ১ মার্চ এ অভিনেত্রীর মৃত্যু হলেও এতদিন সে ঘটনা সামনে আনেনি পরিবার। এ অবস্থায় কেনো সোফিয়ার মৃত্যুর এতদিন পর এ খবর পরিবার কেনো প্রকাশ্যে আনলো তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

সোফিয়া লিওনের বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর মৃত্যুর খবর উল্লেখ করে লেখেন, সোফিয়া ছিলো প্রিয় কন্যা, কারও বোন, নাতনি ও বন্ধু। নানান প্রাণীর প্রতি তার গভীর ভালোবাসা ছিলো, বিশেষ করে তার তিনটি পোষা প্রাণীর প্রতি। ভ্রমণ করতে ভালোবাসতো এবং সব সময় ওর চারপাশের সবাইকে হাসিখুশি রাখার উপায় খুঁজে বের করতো। সোফিয়াকে আমরা খুব মিস করবো। কিন্তু যারা ওকে ভালোবাসে, তাদের হৃদয়ে ওর স্মৃতি বেঁচে থাকবে।

সোফিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার এবং বন্ধুরা শোকাহত। সোফিয়ার জন্য শোক প্রকাশ করার পাশাপাশি অনেকেই তার মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন।

পরিবারও এই মুহূর্তে এমন আর্থিক টানাটানির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলো না উল্লেখ করে বাবা মাইক জানিয়েছেন, মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয় পুলিশের তদন্ত চলছে।

Sophia-Leone1

১৯৯৭ সালের ১০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্ম সোফিয়া লিওনের। মাত্র ১৮ বছর বয়সে পর্নো ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। সাউথে তার ১ মিলিয়ন ডলার নেট মূল্য রয়েছে বলে জানা গেছে।

তিন মাসের মধ্যে পর পর চার অ্যাডাল্ট ফিল্ম তারকার মৃত্যু হয়েছে। গত ফেব্রুয়ারিতে আত্মহত্যা করেন অ্যাডাল্ট ফিল্ম তারকা কাগনি লিন কার্টার।

টিএমজেডের প্রতিবেদন অনুসারে, তার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করেছেন এবং সবাইকে চমকে দিয়েছেন।

গত সপ্তাহে ওহাইওতে নিজ বাসভবনে মারা যান কাগনি। গত জানুয়ারিতে ওকলাহোমায় জেসি জেন ও তার প্রেমিক ব্রেট হাসেন মুলারের মরদেহ উদ্ধার হয়।