বরখাস্ত হবার কয়েক ঘণ্টা পরে রুশ মন্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৪:৫০ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাকরি থেকে বরখাস্তের ঘোষণার কয়েক ঘণ্টা পর গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় দেশটির সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েতকে উদ্ধার করা হয়েছে। রুশ সংবাদমাধ্যমগুলো দাবি, সোমবার মস্কোর একটি শহরতলিতে রোমান স্টারোভয়েত নিজেকে গুলি করে হত্যা করেন।

রুশ তদন্ত কমিটি জানিয়েছে, নিজ গাড়িতেই রোমানের লাশ পাওয়া গেছে। রাশিয়ার আইনি তথ্য পোর্টালে প্রকাশিত পুতিনের ডিক্রিতে প্রায় এক বছর চাকরির পর রোমান স্টারোভয়েতকে কেন বরখাস্ত করা হয়েছে সে সম্পর্কে কোন ধরনের তথ্য দেয়া হয়নি। রুশ গণমাধ্যমগুলোর দাবি সাবেক মন্ত্রী আত্মঘাতী হয়েছেন।

ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের মে মাসে তাকে পরিবহনমন্ত্রী নিযুক্ত করা হয়। ক্রেমলিন জানিয়েছে, নভগোরোদ অঞ্চলের সাবেক গভর্নর আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র জানিয়েছে, গত মাসে সেন্ট পিটাসবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের আগেই ঠিক হয়, স্টারোভয়েত মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন, তাঁর জায়গায় আসবেন নিকিতিন। কিন্তু গদিচ্যুত হবার পরেই মন্ত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় ‘একনায়ক’ পুতিনের দিকে আঙুল তুলছে বিরোধীরা।

প্রসঙ্গত, গত ১ জুন আকস্মিক হামলা চালিয়ে শক্তিধর রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল ইউক্রেন। বিমান ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন স্পাইডার ওয়েব’ চালায় জেলেনস্কির দেশ। যাকে মাকড়সা জালের সঙ্গে তুলনা করা হয়েছিল। ধ্বংস করে দেয়া হয় রুশ বোমারু বিমান ও একটি যুদ্ধ বিমান। সেই থেকেই ক্ষোভে ফুঁসছিল মস্কো।

এই ঘটনায় পুতিনের রোষের মুখে পড়ে রুশ পরিবহণ দপ্তর। যেহেতু ইউক্রেনের ড্রোনগুলো ট্রাকে করে পৌঁছেছিল রাশিয়ার বিমান ঘাঁটিতে। মনে করা হচ্ছে, সেই দোষেই গদিচ্যুত হয়েছেন রোমান স্টারোভয়েত। যদিও তাঁর ‘রহস্যমৃত্যু’ নিয়ে নতুন প্রশ্ন উঠছে।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর