মাকে খুন করে পুলিশে খবর দিলেন মেয়ে

আমেরিকাতে এক নারী তার মাকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করার পর পুলিশকে ফোন করে নিজেই সে খবর জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মা-মেয়ের মধ্যে পারিবারিক বিরোধের জেরে এ নৃংশস হত্যাকাণ্ড ঘটেছে। মেয়েটি রান্না করার প্যান নিয়ে ক্রমাগত আঢ়াত করে মাকে খুন করেন। 

এমন ভয়াবহ ঘটনাটি ঘটেছে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায়। এনবিসি নিউজ জানিয়েছেন, মঙ্গলবার ভোর চারটার দিকে পুলিশ মেয়ের ফোন পেয়ে ওয়েস্টচেস্টার অ্যাভিনিউর একটি বাড়িতে গিয়ে দেখতে পার সেখানে একটি নিথর দেহ পড়ে আছে, তার মাথার পেছনে ক্ষত ছিলো, ফ্লোরে জমাট রক্ত ছিলো। 

হত্যাকারির নাম স্কাইডাজাহ প্যাটারসন, বয়স ২৬। তিনি মায়ের সঙ্গের একই বাড়িতে থাকতেন। ৪৬ বছর বয়সি মায়ের সঙ্গে মেয়ের সব সময়ই বিরোধ লেগে থাকতো। পুলিশ ধারণা করছে, এই দ্বন্দ্বের থেকেই রাগের মাথায় মাকে খুন করে ফেলেন স্কাইডাজাহ। পুলিশ তাকে আটক করেছে। 

নিউইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, স্কাইডাজাহ নাইন ওয়ান ওয়ান নম্বর ফোন করে জানায়, সে তার মাকে হত্যা করেছে। তিনি দাবি করেন, মা তাকে আক্রমণ করার চেষ্টা করায় তিনি আত্মরক্ষার জন্য খুন করেছেন। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন স্কাইডাজাহর হাতে রক্তে ভরা প্যানটি ধরা ছিলো।  

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে তৃতীয় কেউ উপস্থিত ছিলেন না। পুলিশ সেখানে পৌছার পর দ্রুত ৪৬ বছরের সেলমা ম্যাললিনকে লিঙ্কন হাসপাতালে নিয়ে যান, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মেয়েকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে কী অভিযোগ আনবে, তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

সেলমা ম্যাকলিন, এর আগে দুইবার পুলিশকে ফোন করেছিলেন জানিয়েছিলেন, তার মেয়ে তাকে প্রায়ই মারধর করতো।  ম্যাকলিনের ধর্মকন্যা ডানাইয়া রেনল্ডস জানার, স্কাইডাজাহ’র মানসিক সমস্যা ছিলো। গেলো ফেব্রুয়ারিতেই তাকে একটি মানসিক কেন্দ্র থেকে মুক্তি দেয়া হয়েছিল।

ডানাইয়া রেনল্ডস জানান, ঘটনার দিন রাতে তার ধর্মমাতা বাসায় অদ্ভুত ধরনের গলার স্বর গুনতে পান। পরে দেখতে পারেন তার মেয়ে পুরুষের স্বরে কথা বলছে। এই ঘটনায় তিনি ভয় পেয়ে যান। এরপর যখন তিনি সেখানে ছুটে যান, তখন সব কিছু শেষ হয়ে গেছে। তিনি পুলিশের পরে ঘটনাস্থলে পৌঁছান।