করোনার ডেল্টা ধরন ও টিকানীতির কারণে বিশ্বব্যাপী বাড়ছে সংক্রমণ। এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন বিশ্বের ২০ কোটি ১০ লাখ ৬৫ হাজার ১৪৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ১ লাখ ৫৪ হাজার ৫১৩ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের বুধবার (৫ আগস্ট) দুপুরের তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২ লাখ ৭১ হাজার ৩৭১ জনের।
ওয়ার্ল্ডও-মিটার বলছে, বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৬১ লাখ ৭৬ হাজার ৪৭১ জন। মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ২৯৯ জন। আর দেশটিতে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৩১৬ জন।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৮ লাখ ১২ হাজার ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৩২১ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৯ লাখ ৭৪ হাজার ৭৪৮ জন।
আরও পড়ুন: বুস্টার ডোজ বন্ধ রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আছে তালিকার তৃতীয় অবস্থানে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেণ ২ কোটি ২৬ হাজার ৫৩৩ জন। করোনায় সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন ১ কোটি ৮৮ লাখ ৮৮৪ জন। দেশটিতে ৫ লাখ ৫৯ হাজার ৭১৫ জনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে তালিকার শীর্ষে দশে থাকা বাকি দেশগুলো হলো, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেন।
একাত্তর/আরবিএস