ইউক্রেনের কাছ থেকে কুরস্কের তিন এলাকা দখল করে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সাত মাস পর এই এলাকা দখলের দাবি করলো তারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, সুদঝা শহরের কাছে তিনটি এলাকা তারা দখলে নিয়েছেন। রাশিয়ায় বিশেষ বাহিনী একটি গ্যাস পাইললাইনের ভিতর দিয়ে সুদঝার কাছে গিয়ে পৌঁছায়। তাদের দেখে ইউক্রেনের বাহিনী অবাক হয়ে যায়।
যে তিনটি এলাকা রাশিয়ার বাহিনী দখল করে নিয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে, তা সবই সুদঝার উত্তরে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সেনা কুরস্ক থেকে ইউক্রেনের সেনাকে পেছনে পাঠাচ্ছে।
ডয়চে ভেলের খবরে বলা হয়, রাশিয়ার ব্লগারদের রিপোর্ট জানিয়েছে- ইউক্রেনের হাজার হাজার সেনাকে ছত্রভঙ্গ করতে রাশিয়ার সেনারা নতুন কৌশল নিয়েছে। তারা ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনায় বসার আগে কুরস্ক থেকে ইউক্রেনের সেনা সরাতে চায়।