কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

আপডেট : ১০ মার্চ ২০২৫, ১১:৩১ এএম

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। কানাডার কেন্ট্রাল ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন মার্ক।

রোববারই (৯ মার্চ) মার্ক কার্নিকে কানাডার শাসক দল লিবারাল পার্টির নেতা হিসেবে ঘোষণা করা হয়েছিল। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা শুধুই সময়ের অপেক্ষা। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।

লিবারাল পার্টির অভ্যন্তরীণ নির্বাচনে কার্নি ৮৫ শতাংশ ভোট পেয়ে দলের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। সামনে তাকে আমেরিকার চাপিয়ে দেয়া শুল্ক নীতির সঙ্গে লড়াই করতে হবে।

জাস্টিন ট্রুডো এতদিন এই পদ সামলেছেন। গত জানুয়ারি মাসে ট্রুডো নিজের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তারপরেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রধানমন্ত্রী হিসেবে খুব বেশি দিন কাজ চালাতে পারবেন না কার্নি। আগামী ২০ অক্টোবরের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই ভোটেও জিততে পারলে আগামী কয়েক বছরের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারবেন কার্নি। না হলে তাকে এ পদ ছেড়ে দিতে হবে।

তবে ভোট পূর্ববর্তী সমীক্ষা বলছে, এবারের ভোটে লিবারালদের থেকে কনসারভেটিভরা সামান্য হলেও এগিয়ে। আগামী কয়েকমাস কার্নি কীভাবে সরকার চালান, তার ওপর অবশ্য অনেকটাই নির্ভর করছে ভোটের ভাগ্য।

একাত্তর/আরএ
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (৫৪)। শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে...
শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর