মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর, মঙ্গলবার তিনি ম্যানিলা বিমানবন্দরে পৌঁছালে, পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ সময় তিনি হংকং থেকে দেশে ফিরছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্তাতে ক্ষমতায় থাকার সময় মাদক পাচারের অভিযোগে দেশে গণহত্যা চালিয়েছিলেন।
আদালত এ বিষয়ে তদন্ত করবে। আইসিসির তথ্য অনুযায়ী, ৭৯ বছর বয়সী দুতার্তের বিরুদ্ধে ‘হত্যার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের’ অভিযোগ আনা হয়েছে।
মাদকসংক্রান্ত অপরাধের সাথে জড়িত এমন প্রমাণ ছাড়াই কয়েক হাজার দরিদ্র মানুষকে দুর্তাতের নির্দেশে ফিলিপাইনের কর্মকর্তারা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।