ফিলিপিন্সে ফেরিতে আগুন, নিহত ১০

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১১:৫৪ এএম

ফিলিপিন্সের বাসিলানের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

বুধবার (৩০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে বলে দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি জানান, আগুন লাগার পর ফেরিটি থেকে ২৩০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। ফেরিটির যাত্রীধারণ ক্ষমতা ৪৩০ জন।

দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের কোস্টগার্ড প্রধান কমোডোর রেজার্ড মারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, এয়ারকন্ডিশন কেবিন থেকে শুরু হওয়া এ আগুনে ৯ জন আহত হয়েছেন।

কোস্টগার্ডের শেয়ার করা ছবিতে দেখা গেছে, আগুন লাগা এমভি লেডি মেরি জয় থ্রি জাহাজে পানি ছিটানো হচ্ছে। অপরদিকে উদ্ধার করা যাত্রীদের তীরে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪

কোস্টগার্ড জানিয়েছে, তারা একটি তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নে সহযোগিতা করছে, পাশাপাশি তেল চুইয়ে পড়ার কোনো ইঙ্গিত আছে কিনা তা পরীক্ষা করে দেখছে।


একাত্তর/আরএ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 
৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের পূর্ব উপকূলে।
ফিলিপিন্সে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তথ্যটি নিশ্চিত করেছে ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি।
আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর