ইউরোপিয়ান ইউনিয়ন তালেবানকে স্বীকৃতি দেয়নি। শনিবার, ইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লিয়েন এমন কথা জানিয়ে বলেছেন, তালেবানের সঙ্গে কোন আলোচনাও হয়নি।
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের সাত দিন পর, ইউরোপিয়ান ইউনিয়ন প্রথমবার কোন প্রতিক্রিয়া দিলো। গেল রোববার বিনা বাধায় কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান যোদ্ধারা।
সেদিন থেকেই কাবুলে কর্মরত বিদেশী নাগরিকরা দলে দলে দেশটি ছাড়তে থাকেন। সেখানে ইইউ'র বিভিন্ন দপ্তরে কাজ করা কর্মীরাও ইউরোপের বিভিন্ন শহরে পৌছাতে শুরু করেন।
স্পেনের মাদ্রিদে কাবুল থেকে আগত ইউরোপিয় কর্মীদের এক অভ্যর্থনা কেন্দ্র দেখতে গিয়ে ইইউ’র নির্বাহীদের প্রধান জানান, আফগানিস্তানে মানবিক সাহায্য বাড়াবেন তারা।
তিনি বলেন, ‘চলতি বছরে আফগানিস্তানের জন্য বরাদ্দ ৫৭ মিলিয়ন ইউরোর মানবিক সহায়তা আরো বাড়ানোর প্রস্তাব দেবো আমি’।
তিনি জানান, ইউরোপের মানবিক সহায়তা আফগানিস্তানে নারী ও শিশু অধিকার, সংখ্যালঘুদের চিকিৎসা সেবা ও মানবিধাকার নিশ্চিতে ব্যবহার করাহবে।
ভ্যান ডার লিয়েন বলেন, ‘আমরা তালেবানের দেয়া বিভিন্ন প্রতিশ্রুতির কথা জানতে পেরেছি। কিন্তু আমরা তাদের মুখের কথার চাইতে তাদের কাজকে বেশি মূল্যায়ন করে দেখবো’।
আরও পড়ুন: তালেবানের নতুন ফতোয়া: একই কক্ষে ছেলে-মেয়ে বসতে পারবে না
তিনি আরো জানান, ইউরোপের যেসব দেশ আফগান শরণার্থীদের পূনর্বাসনে সহায়তা দেবে সেসব দেশকে অর্থ সাহায্য দিতে প্রস্তুত ইইউ।
একাত্তর/এসএ