অবশেষে ভারতে এলো টেসলা, দাম আকাশছোঁয়া

অবশেষে ভারতে এলো টেসলার। ইলন মাস্কের কোম্পানির এই ইলেক্ট্রিক গাড়ির শো-রুম প্রথম মুম্বইয়ে খুললেও পর্যায়ক্রমে দিল্লিসহ বেশ কিছু বড় শহরে টেসলারের শোরুম হবে। প্রায় চার হাজার স্কয়ার ফুটের বিলাসবহুল শোরুমে রাখা হয়েছে টেসলার জনপ্রিয় এসইউভি 'মডেল ওয়াই'। তবে দামটা আকামছোয়াঁ। এ্‌ই মডেলের গাড়ির দাম পড়বে প্রায় ৭০ হাজার ডলার। 

মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রার কুরলা কমপ্লেক্সে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ টেসলা শো-রুমের ফিতা কটেন। ইলন মাস্কের কোম্পানিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, মুম্বই থেকে টেসলা যাত্রা শুরু করায়  তিনি খুব আনন্দিত। এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পুরোদমে প্রস্তুত মুম্বাই রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী ফড়নবিশ আরও বলেন, গাড়ি বিক্রি করা শুরু হলে ভারতই টেসলার অন্যতম সেরা বাজার হয়ে উঠতে পারে। আর ভারতে টেসলা নিয়ে মানুষের মধ্যে চূড়ান্ত উৎসাহ রয়েছে। ভারতে বিক্রির জন্য টেসলার গাড়ির বুকিং শুরু হলেও সেপ্টেম্বর মাসের পর থেকেই ডেলিভারি দিতে শুরু করবে প্রতিষ্ঠানটি।

টেসলা ভারতে ওয়াই মডেলের দু'ধরনের বৈদ্যুতিক গাড়ি এনেছে। একটি হল, রিয়ার হুইল ড্রাইভ, অন্যটি লং রেঞ্জ রাইট হুইল ড্রাইব। ভারতে টেসলার সর্বনিম্ন মডেলের দাম প্রায় ৬০ লক্ষ টাকা। মুম্বইয়ের শোরুমে রাখা হয়েছে, স্টিলথ গ্রে, পার্ল হোয়াইট, ডায়মন্ড ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, কুইক সিলভার এবং আট্রা রেড।

আমেরিকায় টেসলার একটি গাড়ির যা দাম পড়ে, ভারতে তার দ্বিগুন দাম দিতে হবে৷ শুধু তাই নয়, ভারতের এক একটি শহরে গাড়ির দাম হবে এক এক রকম। আপাতত ভারতের তিনটি শহরে টেসলার গাড়ির নিবন্ধন করানো যাচ্ছে৷ সেগুলো হলো দিল্লি, মুম্বাই ও গুরগাঁও। এর মধ্যে গাড়ির দাম বেশি হবে গুরগাঁওয়ে। 

যেমন টেসলার মডেল ওয়াই রিয়ার হুইল ড্রাইভ গাড়িটির দাম গুরুগাঁওয়ে পড়বে ৬৬ লক্ষ ৭৬ হাজার ৮৩১ টাকা। এই মডেলটিরই লং রেঞ্জ ভার্সন নিতে গেলে গুরুগাঁওয়ে দাম পড়বে ৭৫ লক্ষ ৬১ হাজার ২১ টাকা৷ দুটি মডেলের ক্ষেত্রেই জিএসটি এবং রোড ট্যাক্স ধরা রয়েছে।

কিন্তু এই দুটি মডেলের দাম মুম্বাই-দিল্লিতে কিছু কম পড়বে৷ কারণ এই দুই শহরেই ইলেক্ট্রিক গাড়ি কেনায় উৎসাহ দিতে সরকার বেশ কিছু ছাড় এবং সুবিধা দেয়। ইভি গাড়ির রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন খরচও এই দুই শহরে অনেকটা কম৷ কিন্তু গুরুগাঁওয়ে সেই সুবিধে নেই৷ যে কারণে দামের ফারাক থাকছে।