অ্যাপল-গুগল-মেটাসহ ১৮টি মার্কিন টেক জায়ান্টে হামলার হুমকি ইরানের

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:৫৯ পিএম

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর হামলা চালাবে। মঙ্গলবার এক বিবৃতিতে তারা অভিযোগ করেছে, ইরানের শীর্ষ কর্মকর্তাদের ‘পরিকল্পিত হত্যাকাণ্ডে’ এই কোম্পানিগুলো সরাসরি সম্পৃক্ত।

বিবৃতি অনুযায়ী, তেহরান সময় বুধবার (১ এপ্রিল) রাত ৮টা (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) থেকে এই অভিযান শুরু হবে। আইআরজিসি জানিয়েছে, ইরানে প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিভিন্ন ইউনিট ধ্বংস করা হবে।

তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো- অ্যাপল, মেটা, গুগল, মাইক্রোসফট, ইনটেল, আইবিএম, ডেল, টেসলা, এনভিডিয়া, বোয়িং, এইচপি, সিসকো, ওরাকল, জেপি মর্গান এবং জি-৪২।

এই কোম্পানিগুলোকে ‘সন্ত্রাসবাদী প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যা দিয়ে বিপ্লবী গার্ড বাহিনী তাদের কর্মচারীদের জীবন বাঁচাতে অবিলম্বে কর্মস্থল ত্যাগের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে, এসব প্রতিষ্ঠানের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে ইরান এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বিপ্লবী গার্ডের কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর নিহত হন। পরবর্তীতে প্রভাবশালী নিরাপত্তা প্রধান আলী লারিজানিসহ আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন-ইসরাইলি হামলায় প্রাণ হারান।

ইরানের দাবি, মার্কিন সরকার ও এই প্রযুক্তি জায়ান্টরা তাদের বারবার দেওয়া সতর্কতা উপেক্ষা করেছে। আইআরজিসির অভিযোগ, এই টেক কোম্পানিগুলোই মূলত ইরানি নেতাদের অবস্থান শনাক্ত এবং তাদের হত্যার নীলকশা তৈরিতে প্রধান ভূমিকা পালন করছে।

এমন এক সময়ে এই হুমকি এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতার কথা বলছেন, আবার অন্যদিকে ইরানবিরোধী অভিযান আরও জোরদার করার হুমকি দিচ্ছেন। আইআরজিসির এই চরম আল্টিমেটাম মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে আরও ভয়াবহ ও বৈশ্বিক রূপ দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: প্রেস টিভি-ফারস নিউজ-এনডিটিভি

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর