বিশ্বের ৯০ দেশে ভিসামুক্ত সুবিধা পাচ্ছে চীনারা

বর্তমানে চীনা পাসপোর্টধারীরা বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত সুবিধা পাচ্ছে। আজ (বুধবার) বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের ‘উচ্চ মানে দ্বাদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়ন’ শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে, চীনের জাতীয় অভিবাসন প্রশাসন এই তথ্য জানায়। খবর সিজিটিএন।

দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা বাস্তবায়নকালে, চীনা পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা, বিশ্বব্যাপী প্রসারিত হয়। জাতীয় অভিবাসন প্রশাসন চীনা পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত সুবিধা প্রদানের জন্য আরও দেশকে উৎসাহিত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সক্রিয়ভাবে সহযোগিতাও করছে। 

২০২১ সাল থেকে, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ ১০টি নতুন দেশ এ তালিকায় যুক্ত হয়েছে। প্রাসঙ্গিক আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থাগুলোর পরিসংখ্যানগত র‌্যাঙ্কিং অনুসারে, চীনা পাসপোর্ট ২০২১ সালে বিশ্বব্যাপী জনপ্রিয়তার তালিকায় ৭২তম স্থান থেকে ৬০তম স্থানে উঠে এসেছে।