পাকিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে তিনশ ছুঁই ছুঁই

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০২:২৭ পিএম

পাকিস্তানে চলতি মৌসুমি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯৯ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৪০ জনই শিশু বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। 

এক প্রতিবেদনে এনডিএমএ জানায়, জুনের শেষ সপ্তাহ থেকে বৃষ্টিজনিত দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭১৫ জন। নিহতদের মধ্যে ১০২ জন পুরুষ এবং ৫৭ জন নারী। 

এনডিএমএর তথ্যমতে, গত এক মাসের দুর্যোগে ১ হাজার ৬৭৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫৬২টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রাণ হারিয়েছে ৪২৮টি গবাদিপশু। 

এছাড়া ২ হাজার ৮৮০ জনকে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়সহ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এনডিএমএ-এর পূর্ববর্তী হিসাব অনুযায়ী, গত ২৬ জুন থেকে মৃতের সংখ্যা ছিলো ২৩৪ জন ও আহত হয়েছিলেন ৫৯৬ জন।

জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অঞ্চলে সাধারণত মৌসুমি বৃষ্টিপাত হয়, যা গ্রীষ্মের তীব্র তাপ থেকে মুক্তি দেয় ও পানি সরবরাহ পূরণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে, দুর্বল নিষ্কাশন ব্যবস্থা বা ঘনবসতিপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই ভারি বৃষ্টিপাত প্রায়শই মারাত্মক বন্যা, ভূমিধস ও বিপুল সংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করে।

এআরএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবর্তন আনা হয়েছে, তাকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের গণতন্ত্র বড়ো ধরনের হুমকির মুখে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর