অবতরণের সময় ভেঙে পড়লো বিমান, তারপর যা হলো…

যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের ক্যালিসপেল সিটি বিমানবন্দরে সোমবার দুপুরে একটি ছোট বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করে রাখা একাধিক বিমানে ধাক্কা খায়। এতে সেখানে বড় আকারের আগুন ধরে যায়। তবে ভাগ্যক্রমে কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে একটি এক ইঞ্জিন বিশিষ্ট সোকাটা টিবিএম সেভেন হানড্রেড টার্বোপ্রপ বিমান ক্যালিসপেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। বিমানে চারজন যাত্রী ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের ওপর ভেঙে পড়ার পর গড়িয়ে পার্কিং করা কয়েকটি বিমানে ধাক্কা মারে, যার ফলে একাধিক বিমানে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে নিকটবর্তী ঘাসে ঢাকা এলাকাতেও, তবে দমকল কর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, পরপর কয়েকটি বিমান দাঁড়িয়ে রয়েছে। আর তার ঠিক পাশেই দু’টি বিমানে আগুন লেগে গেছে। ক্যালিসপেলের পুলিশ চিফ জর্ডান ভেনেজিও জানান, ফেডারেল এভিয়েশেন অ্যাডমিনিস্ট্রেন পরিস্থিতির উপর নজর রাখছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, নামার সময় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়েতে ভেঙে পড়ে। তারপর একাধিক পার্ক করা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এতে একাধিক বিমানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আয়তনে ছোট বিমানবন্দরটি মন্টানার উত্তর-পশ্চিমে প্রায় ৩০ হাজার মানুষের শহর কালিসপেলের দক্ষিণে অবস্থিত।

কালিসপেল ফায়ার চিফ জে হ্যাগেন জানান, প্রত্যক্ষদর্শীরা জানান যে একটি বিমান রানওয়ের শেষে গিয়ে ক্র্যাশ-ল্যান্ড করে এবং পরে একটি দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খায়। বিমান থেমে যাবার পর যাত্রীরা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। তাদের মধ্যে দু'জন সামান্য আহত হন।