মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টাপাল্টি সামরিক হামলা, বাড়ছে প্রাণহানি

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম যুদ্ধাবস্থায় পৌঁছেছে। একদিকে ওয়াশিংটন ইরানকে আরও বিধ্বংসী আক্রমণের হুমকি দিয়েছে, অন্যদিকে ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠিন জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, নৌ-সম্পদ, মাইন স্থাপনের অবকাঠামো ও যোগাযোগ কেন্দ্রগুলোতে সমন্বিত হামলা চালিয়েছে।


এর জবাবে আইআরজিসি বাহরাইন, জর্ডান, কুয়েত ও ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন অধিনায়কের আবাসন ও ড্রোন কেন্দ্র লক্ষ্য করে এবং ইরাকের এরবিলে সমন্বিত হামলা চালিয়ে বহু মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে আইআরজিসি। যদিও প্রাথমিক মূল্যায়নে যুক্তরাষ্ট্র বা ইরাক সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেনি।

সংঘাত নিয়ন্ত্রণে মধ্যস্থতা করা কাতার এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আরও জটিল হবে এবং এর জন্য ইরানকে পূর্ণ আইনি ও কূটনৈতিক দায় নিতে হবে।

এদিকে মার্কিন হামলায় হরমুজ প্রণালী সংলগ্ন সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ৫ জন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট ও স্থানীয় গণমাধ্যম। নিহতদের মধ্যে ৪ বছরের এক শিশুও রয়েছে। এ ছাড়া খুজেস্তান প্রদেশে আলাদা মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন নিহত হয়েছেন। ইরান এটিকে ‘বর্বর অপরাধ’ আখ্যা দিয়ে চরম প্রতিশোধের ঘোষণা দিয়েছে।


দীর্ঘদিনের এ সংঘাত দুই দেশের অর্থনীতি ও সামরিক সক্ষমতার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। ইউএস টেক্সাস ও বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম এক লাফে গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায় পৌঁছেছে, যা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণের দাবি তুলে ইরানিদের সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, অঞ্চলটিতে মার্কিন বাহিনীকে সহায়তা করা যেকোনো দেশকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের যৌথ সামরিক কমান্ড।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর