ট্রাম্পকে নোবেল দিতে আজারি প্রেসিডেন্টের সাফাই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার প্রাপ্য বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি ট্রাম্পকে শান্তিকামী নেতা হিসেবে আখ্যা দেন।

সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আলিয়েভ বলেছেন, আর্মেনিয়ার সঙ্গে তার দেশ প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করেছে। ট্রাম্পের নোবেল পুরস্কার প্রাপ্য বলে মন্তব্য করেন তিনি। 

ট্রাম্প সম্পর্কে আলিয়েভ আরও বলেন, তিনি আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ ককেশাসে অলৌকিক কাজ করেছেন এবং এটি তার চরিত্র। তিনি শান্তি চান। পশ্চিমা নেতাদের যে চিত্র সেটি থেকে ট্রাম্প সম্পূর্ণ আলাদা। 

ট্রাম্প খুবই বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে আলিয়েভ বলেন, আর তিনি খুব উদার। তিনি এ সকল উপহার দিয়েছেন উদার বলেই। পরিকল্পনার চেয়ে বেশি দিয়েছেন। তিনি এমন একজন মানুষ যিনি অনেক কৃতিত্বের যোগ্য।

ট্রাম্পের সঙ্গে সব সময় ইতিবাচক মনোভাব ছিল উল্লেখ করে আজারি প্রেসিডেন্ট আরও বলেন, ট্রাম্পের প্রতি তার অবস্থান, একজন রাজনীতিবিদ হিসেবে, সবসময় ইতিবাচক ছিল। 

আজারি প্রেসিডেন্ট আরও বলেন, তার প্রতি আমার অবস্থান, একজন রাজনীতিবিদ হিসেবে, সবসময় ইতিবাচক ছিল। এমনকি তার প্রেসিডেন্টের প্রথম মেয়াদে, যদিও ওই সময় আমাদের সাক্ষাতের সুযোগ হয়নি।

এর আগে গত ৮ আগস্ট ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তি করে দীর্ঘদিনের দুই শত্রু দেশ আজারবাইজান ও আর্মেনিয়া। আলিয়েভ বলেন, দক্ষিণ ককেশাসে অলৌকিক কাজ করেছেন এবং তিনি শান্তি চান।