ক্যালিফোর্নিয়াতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ছাই ঐতিহাসিক এক শহর

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দুই কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং ঐতিহাসিক চাইনিজ ক্যাম্প শহরের বড় অংশ পুড়ে গেছে।

ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন বিভাগ জানিয়েছে, গত মঙ্গলবার বজ্রপাতের পর ২২টি আলাদা আলাদা আগুন ছড়িয়ে পড়ে এবং বুধবার পর্যন্ত ১৩ হাজার একর বন পুড়ে গেছে। 

সিয়েরা নেভাদার পশ্চিম ঢালে অবস্থিত গ্রাম চাইনিজ ক্যাম্প আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানলে শহরের দুটি ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

আগুন নিয়ন্ত্রণে আনতে ৬০০-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর এক বিবৃতিতে বলেছেন, দ্রুত ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় অন্তত দুটি মানবিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

মুখপাত্র জাইমি উইলিয়ামস জানান, দাবানলে শহরের দুটি ঐতিহাসিক ভবন ও একটি পাহাড়চূড়ার কবরস্থান ধ্বংস হয়েছে। তবে ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক গির্জাটি অক্ষত রয়েছে।

চাইনিজ ক্যাম্প শহর এবং টুয়ালোমি ও ক্যালাভেরাস কাউন্টির আরও কয়েকটি এলাকায় জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ বলবৎ আছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৬০০-এর বেশি দমকলকর্মী কাজ করছেন।

ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনো জানা যায়নি, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাস্তুচ্যুত মানুষদের জন্য অন্তত দুটি মানবিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। গবাদিপশু ও পোষা প্রাণীদের জন্যও আলাদা কেন্দ্র চালু করা হয়েছে।