ইতিহাসের উত্তপ্ত জুন-জুলাই দেখলো ইউরোপ

দাবদাহ-খরা-দাবানল

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:১৭ পিএম

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই দুই মাসে এই অঞ্চলের গড় তাপমাত্রা ছিল ২১.৬২ ডিগ্রি সেলসিয়াস (৭০.৯ ডিগ্রি ফারেনহাইট), যা স্বাভাবিক গড়ের চেয়ে ২.৭৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এটি ২০২২ সালে রেকর্ড করা পূর্ববর্তী সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

কোপার্নিকাসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের গ্রীষ্মে টানা ও ব্যতিক্রমী তাপমাত্রার কারণে পশ্চিম ইউরোপে জলবায়ু সংকট চরমে পৌঁছেছে। ২০২২ সালের ভয়াবহ খরার সময়ের তুলনায় এবার মাটিতে আর্দ্রতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম।


ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস-এর জলবায়ু বিষয়ক প্রধান সামান্থা বার্গেস জানিয়েছেন, একটানা উচ্চচাপ বলয় পশ্চিম ইউরোপের বায়ুমণ্ডলে তাপ আটকে রেখেছে। সেই সাথে চরম তাপমাত্রা ভূখণ্ডের খরাকে আরও বাড়িয়ে দিয়েছে। মাটি শুষ্ক হয়ে যাওয়ার ফলে প্রকৃতির স্বাভাবিক শীতলীকরণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে, যা তাপমাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এভাবে খরা এবং উত্তাপ একে অপরকে আরও শক্তিশালী করে তুলছে।

নদীগুলোতে পানি সংকট: তীব্র খরা ও অনাবৃষ্টির কারণে ইউরোপের প্রধান প্রধান নদী যেমন- সিন, রাইন এবং দানিউবের পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে গেছে। পানির প্রবাহ কমে যাওয়ায় সেচ ব্যবস্থা ও স্বাভাবিক পানি সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। নদীর পানির ওপর নির্ভর করা হাঙ্গেরি ও স্লোভেনিয়া তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা কমিয়ে চালাতে বাধ্য হয়েছে।


ফ্রান্স ও স্পেনে নজিরবিহীন দাবানল:
ফ্রান্স ও স্পেন উভয় দেশেই রেকর্ড পরিমাণ খরা দেখা দিয়েছে, যা সেখানকার দাবানল পরিস্থিতিকে আরও বিধ্বংসী করে তুলেছে।

জুলাইয়ের শেষের দিকে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের জিরোন্দে বিভাগে একটি ভয়াবহ দাবানলে প্রায় ৪২,০০০ হেক্টর (১,০৩,৭৮৫ একর) এলাকা পুড়ে ছাই হয়ে যায়। এর ফলে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। আন্যদিকে, স্পেনের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় দাবানলটি দেখা দেয় মাদ্রিদের নিকটবর্তী আভিলা প্রদেশে। সেখানে প্রায় ৪৪,০০০ হেক্টর (১,০৮,৭২৫ একর) বনভূমি আগুনে পুড়ে নষ্ট হয়েছে।


কোপার্নিকাস সতর্ক করে দিয়েছে, এই ধরণের বিশাল দাবানলের ধোঁয়া বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, যা আশেপাশের অন্যান্য দেশের বায়ু মান ও জনস্বাস্থ্যকে মারাত্মক হুমকির মুখে ফেলছে।

সমুদ্রের তাপমাত্রায় নতুন বিশ্ব রেকর্ড: শুধু স্থলভাগই নয়, জলভাগেও উষ্ণতার নতুন রেকর্ড তৈরি হয়েছে। কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, মেরু অঞ্চল বাদ দিয়ে বিশ্বজুড়ে সমুদ্রের উপরিভাগের গড় তাপমাত্রা জুলাই মাসে ২০.৯৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ২০২৩ সালের রেকর্ড করা ২০.৮৯ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর