গাজার সকল জিম্মিকে ফিরিয়ে নেয়ার আশা নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় বন্দী সকল জিম্মিকে তার দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপার আশা প্রকাশ করেছেন।

বার্তা সংস্থা এএফপি খবরে বলা হয়েছে, এক টেলিভিশন বিবৃতিতে নেতানিয়াহু শনিবার (৪ অক্টোবর) বলেছেন, আমি আশা করি, আগামী দিনে আমরা সুক্কোতের ছুটির সময়ে আমাদের সকল জিম্মিকে ফিরিয়ে আনতে সক্ষম হবো।

তিনি বলেন, সামরিক ও কূটনৈতিক চাপের কারণে হামাস বন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছে।