শেখ জায়েদের সাথে নেতানিয়াহুর গোপন বৈঠক!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার আমিরাতে গিয়ে দেশটি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হন নেতানিয়াহু।

যৌথ এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইরান সংঘাত, যেখানে সাম্প্রতিক ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দুই দেশের মধ্যকার নিরাপত্তা ও সামরিক সহযোগিতা অভূতপূর্ব পর্যায়ে উন্নীত হয়েছে। তবে এই গোপন সফরের বিষয়ে নেতানিয়াহুর দপ্তর আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

নেতানিয়াহুর এই গোপন সফরটি এমন এক সময়ে সামনে এলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার ঠিক কয়েক দিন আগে আমিরাতের রাষ্ট্রপতি নিজে নেতানিয়াহুকে বড় অভিযানের বিষয়ে আগাম সতর্ক করেছিলেন, এমন সংবেদনশীল প্রতিবেদন প্রকাশ করেছে 'হারেৎজ' ও 'দ্য নিউ ইয়র্ক টাইমস'।

শুধু বিন জায়েদই নন, 'দ্য আটলান্টিক' ও 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' আলাদা প্রতিবেদনে বলা হয়েছে, মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেল এবং স্বয়ং মিশরীয় কর্তৃপক্ষ নেতানিয়াহুকে সরাসরি ফোন করে গাজা পরিস্থিতির ভয়াবহ বিস্ফোরণ ঘটার বিষয়ে অন্তত তিনবার সতর্ক করেছিলেন।

যদিও নেতানিয়াহুর দপ্তর এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও নির্বাচনী প্রচারণার অংশ বলে উড়িয়ে দিয়েছে, তবে ইসরাইলের বিরোধী দলগুলো ৭ অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার জন্য সরাসরি নেতানিয়াহুকেই অভিযুক্ত করে সেটিকে মূল নির্বাচনী ইস্যু বানিয়েছে।

নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের মতে, এসব আগাম সতর্কবার্তা ফাঁসের ঘটনা প্রমাণ করে যে নেতানিয়াহুর অন্ধত্ব, অহংকার ও দায়িত্বজ্ঞানহীনতার কারণেই ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে।

উল্লেখ্য, এই উত্তপ্ত সংঘাতের মাঝেই আরব আমিরাতে ইসরাইলের তৈরি 'আইরন ডোম' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং দুই দেশের নিরাপত্তা সম্পর্ক এখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। এর আগে গত মার্চেও নেতানিয়াহু গোপন আমিরাত সফরের দাবি করলেও আমিরাত তা অস্বীকার করেছিল। তবে এবার নির্বাচন ও ইরান যুদ্ধের জটিল মুহূর্তে বিন জায়েদ ও নেতানিয়াহুর এই গোপন মোলাকাত ইসরাইলসহ পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল।

 

একাত্তর/এআরএস
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
যুক্তরাষ্ট্র বা ইসরাইল ইরানে নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিস্তৃতি ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া...
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ আইনি ও নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, আইনি জটিলতা এড়ানো এবং বিদেশে...
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ধরনের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিশ্চিত করেছেন এলপিজি খাতের আমদানিকারক ও অপারেটররা। সোমবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর