পেরুতে বাস খাদে পড়ে অন্তত ৩২ জন নিহত

পেরুর রাজধানী লিমার কাছে একটি পাহাড়ের ওপর থেকে বাস খাদে পড়ে অন্তত ৩২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৩১ আগস্ট) লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে কারাতেরা সেন্ট্রাল রোডে এ দুর্ঘটনা ঘটে। গত চারদিনে এটি দেশটির তৃতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা। 

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, একটি পাথরে আঘাত করার পর বাসটি প্রায় সাড়ে ছয়শ' ফুট নিচে পড়ে যায়। 

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ছয় ও তিন বছর বয়সী দুই শিশুও রয়েছে। 

বাকিদের উদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: কাতারে তালেবানের সঙ্গে বৈঠক সেরে নিলো ভারত

অতি দ্রুত গতিতে বাস চালানোর ফলে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে গত রোববার (২৯ আগস্ট) পেরুর আমাজন নদীতে দুটি নৌকার সংঘর্ষে ২২ জন মারা যান। তারও দুদিন আগে দেশটিতে একটি বাস খাদে পড়ে ১৭ জনের মৃত্যু হয়। 


একাত্তর/এসজে